সারিয়াকান্দিতে ২ কারখানায় অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম
সারিয়াকান্দিতে ২ কারখানায় অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি

সারিয়াকান্দিতে গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে সততা দই ঘর নামে কারখানায় অগ্নিকান্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দই ঘরে থাকা চিনির বস্তা, বিভিন্ন মালামাল সহ কারখানার ঘর-দরজা পুরে ছাই হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় কারখানার কর্মীরা চিৎকার চেচামেচি করলেও আশপাশের লোকজন ঘুমিয়ে থাকার কারনে সহযোগীতা করতে পারেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আপনার জেলার সংবাদ পড়তে