নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্তুষে ৩১বার তোপদ্ধনির মাধ্যমে ৫৫তম মহান স্বাধীনতা দিবসের সুচনা ঘটে। স্থানীয় শহীদ সন্তোষ পার্কে শহীদদের স্মুতিসৌধে উপজেলা প্রশাসন,সরকারী-বেসরকারী দপ্তর,দুর্গাপুর প্রেসক্লাবসহ সামাজিক সংগঠন গুলো পুস্পস্তবক অর্পন করে,সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,পুলিশ,আনসার ভিডিপি ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ এবং শারিরিক কসরত প্রদর্শিত হয়। স্থানীয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,উপহার প্রদান ও মধ্যান্য ভোজের আয়োজন করা হয়। সন্ধায় উপজেলা পরিষদ মাঠে দিবসের তাৎপর্য তুলেধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।