গাবতলীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৫:৩৩ পিএম
গাবতলীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার গাবতলীতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশু মিরাজের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩ টার সময়। মিরাজ গাবতলী পৌর এলাকার তরফমে গ্রামের প্রবাসী মেহেরুল ইসলামের ছেলে বলে জানাগেছে। স্থানীয়রা জানান, শিশু মিরাজ বাড়ীর পুর্বপাশে গাক আলমের ভিটায় পুকুরে দুপুর আড়াইটায় একাই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও মিরাজ বাড়ীতে না ফিরলে তার মা খোঁজা খুঁজি করতে থাকে। পুকুরের আশপাশের লোকজন জানান, মিরাজ পুকুরে গোসল করতে নেমেছে। তাকে পুকুরের মধ্যে দেখতে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন পুকুরে নেমে মিরাজকে খুঁজেতে থাকে। একঘন্টা পর গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় স্থানীয় লোকজন মিরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।