তৃণমূল থেকে রাজশাহীর বাঘার কৃতি সন্তান আবু আলিফ জাতীয় ফুটবল অনুর্ধ্ব ১৭ দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় খেলোয়াড়কে সংবর্ধণা দিয়েছে পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার পাঁকা স্কুল মাঠে তাকে পুষ্পমাল্য ও ক্রেস্ট প্রদান করা হয়। আবু আলিফ বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। আয়োজক ওহিদুর রহমান নান্টু জানান, সম্প্রতি ফুটবল অনুর্ধ্ব ১৭ খেলায় ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা-জেলা হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের টিম অধিনায়ক হিসেবে খেলেন আবু আলিফ। তার দক্ষতায় বাফুফে জাতীয় ফুটবল অনুর্ধ্ব ১৭ দলের ক্যাম্পে আবু আলিফকে সুযোগ দেয়। আগামী দুই মাসের জন্য বিকেএসপিতে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়ের একজন হয়ে পাঁকা কল্যাণ সমিতির অধীনে প্রশিক্ষণ গ্রহন করে আবু আলিফ কৃতিত্বের সাক্ষর রাখায় তাকে ওই তাকে সমিতি সংবর্ধণা দেয়। সংবর্ধণা অনুষ্ঠানে ছিলেন সমিতির কোচ কর্মকর্তা ও সাবেক ফুটবলার শাহাজাহান আলী মুন্টু, কোচ কর্মকর্তা ওহিদুর রহমান নান্টু, টিম ম্যানেজার শান্ত, উপজেলা রেফারি শহিদুল, সাবেক ফুটবলার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।