পদ্মায় বাসডুবিতে মা ও ভাগনেসহ প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী রাইয়ান

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম
পদ্মায় বাসডুবিতে মা ও ভাগনেসহ প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী রাইয়ান

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পদ্মার বুকে ঝরল একই পরিবারের তিনটি প্রাণ। তাদের একজন আহনাফ তাহমিদ খান রাইয়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী। সহপাঠীরা বলছেন, রাইয়ান শুধু শিক্ষার্থী ছিলেন না। তিনি ছিলেন সম্ভাবনার নাম। স্কুলজীবন থেকেই বিতর্কচর্চায় যুক্ত ছিলেন, জাতীয় পর্যায়ে অংশ নিয়ে অর্জন করেন কৃতিত্ব। তিনি স্বপ্ন দেখতেন সমাজ বদলের, আলোকিত ভবিষ্যতের। ঈদের ছুটি শেষে পরিবারের সঙ্গে ঢাকায় ফিরছিলেন রাইয়ান। সঙ্গে ছিলেন মা রেহানা আক্তার ও ছোট্ট ভাগনে তাজবিদ। কিন্তু পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে তলিয়ে গেলে মুহূর্তেই নিভে যায় তাদের জীবনযাত্রা। বেঁচে ফেরেন কেবল রাইয়ানের বোন। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন বলেন, রাইয়ানের হঠাৎ চলে যাওয়া স্তব্ধ করে দিয়েছে সহপাঠী ও স্বজনদের। ‘রাইয়ান অর্থনীতিবিদ হতে চেয়েছিল। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার ভূমিকা ছিল অসাধারণ। এই মৃত্যু মেনে নেওয়া যায় না।

আপনার জেলার সংবাদ পড়তে