ক্যান্সারে আক্রান্ত বন্ধুর জীবন বাচাতে পাশে দাড়ালো বন্ধুরা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১০:৩০ পিএম
ক্যান্সারে আক্রান্ত বন্ধুর জীবন বাচাতে পাশে দাড়ালো বন্ধুরা

দুই মাস  ধরে ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসেন লিটনের (৩৬) চিকিৎসার অভাবে ভুগছেন। তার দরিদ্র পরিবারে রয়েছে দুটি সন্তান।সাদ্দাম হোসেন তালা উপজেলার বড়বিলা গ্রামের কৃষক আকবার হোসেনের পুত্র। এ দিকে তার ক্যান্সারে আক্রান্তের খবর শুনে তার সহকর্মি ২০০৬ বর্ষের বন্ধুরা  শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র, জুনিয়র ভাই বোনেরা তার কিৎসার সহযোগিতায়  এগিয়ে  এসেছেন। তারা তার চিকিৎসার জন্য নগদ ৬৪ হাজার টাকা প্রদান করেছেন।এদিকে  তার বন্ধু মেহেদি হাসান জানান তিনি উদ্যোগ নিয়ে সকলের সহযোগিতায় ৬৪ হাজার টাকা সংগ্রহ করেছেন।  সাদ্দাম হোসেন  জানান,  ২ মাস পুর্বে  ক্যান্সারে আক্রান্ত হয়েছেন   তিনি।  কিন্তু ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার তার পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।  বর্তমানে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার খালেকুজ্জামানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।    এমন অবস্থায় তিনি  প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।