রাজশাহীর বাঘায় সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ি মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে (ঈশ্বরর্দী-বানেশ্বর) মহাসড়কের বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে। নেওয়া হয়। আহতদের মধ্যে ৪ জনের নাম ঠিকানা পাওয়া গেলেও ৬ জনের পরিচয় জানা যায়নি। আহত ৪ জন হলেন কুষ্টিয়ার দৌলতপুর এলাকার চাঁদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩২), ইয়াকুব বিশ্বাসের ছেলে আনিজুল ইসলাম (৩৩), রফের আলী বিশ্বাসের ছেলে চাঁদ আলী (৬৫), কুষ্টিয়া ভেড়ামারা এলাকার সাবদার আলী মেয়ে শাহানাজ পারভীন (৪৫)। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কুষ্টিয়া থেকে সিএনজি নিয়ে চিকিৎসার জন্য রাজশাহীতে আসছিলেন। অপরদিকে রাজশাহী থেকে বাঘায় বিয়ের দাওয়াত খেতে ব্যাটারি চালিত অটোগাড়ি নিয়ে ৬ জন আসছিলেন। সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ি গঙ্গারামপুর মোড়ে পৌঁছালে মুখোমুখির সংঘর্ষ হয়। তবে এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।