কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরে আজ বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সনে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত খুদে শিক্ষার্থীদের এমজে আলী মডেল হাইস্কুল এন্ড স্পোর্টস একাডেমি স্কুল প্রাঙ্গনে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: নুরুল ইসলাম। এই ঝাঁক জমক পূর্ণ অনুষ্ঠানে এমজে আলী মডেল হাইস্কুল এন্ড স্পোর্টস একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম বলেন, এবছর বাজিতপুর উপজেলার ৭ জন ট্যালেন্টপুল মেধাবী শিক্ষার্থী ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ক্রেষ্ট সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করায় তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি বলেন, এবছর থেকে এই নিয়ম চালু করেছেন। প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন। এবছর বাজিতপুর উপজেলার ২০২৫ সনের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৭ জন ট্যালেন্টপুল ও ১১ জন মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কৃত করলেন। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য মো: আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মদন কুমার পাল ও বৈশাখী টিভির সাংবাদিক শিপু ওসমানী।