কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ১২:৩৬ এএম
কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া নামকস্থানে প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে  একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ  উপজেলার ছাতারপাইয়া  ইউপি ৪ নং ওয়ার্ডর পল্লী মঙ্গল গ্রামের আইয়ুব আলী মাষ্টার বাড়ির আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম(৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়। দুর্ঘটনায় আব্দুল মুমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন তাঁরা প্রাইভেট কার যোগে সেনবাগের ছাতারপাইযা পল্লী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে কুমিল্লার বুড়িচং  এলাকাে কালা কচুয়া  নামক স্থানে পৌছলো প্রাইভেটকার ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনাটি  ঘটেছে।  বিষয়টি নিশ্চিত করেন, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরও চার যাত্রী মারা যান।” ওসি বলেন, আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে