দিনাজপুরের কাহারোলে আসমা-লতিফা ফিলিং স্টেশনে মটর সাইকেলের পেট্রোল সংগ্রহ করতে গিয়ে স্টোকে আক্রান্ত হয়ে এনায়েত করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সুন্দইলে তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির বীরগঞ্জ উপজেলার সাঁতৌর (সাহাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের পুত্র। জানা যায়, মৃত এনায়েত আলী একটি কীটনাশক কোম্পানীতে চাকুরি করতেন। তিনি তার তার শ্বশুর বাড়ী কাহারোল উপজেলার ঈসাইল গ্রামে বেড়তে এসে মোটর সাইকেলের পেট্রোল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ তীব্র রোদে লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করেন। তাৎক্ষনিক তাকে কাহারোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।