২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা উপজেলা পরিষদ চত্তর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্প স্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসনের পক্ষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা বি,এন,পি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আলীর নেতৃত্বে পুস্প স্তবক অর্পণ করা হয়। পরে কাহারোল থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পণ করেন। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুজকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ১১ টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সকাল ১১টা ৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।