দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালিত হয়েছে। সকালে সূর্যদয়ের সাথে সাথে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বিএনপি, রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্টান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যানে দোয়ানুষ্টান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়নের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। পরে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারসহ শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফের কবর জিয়ারত, বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় উপজেলা মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।