নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৩:৩৩ পিএম
নবাবগঞ্জে ২.২৪ একর  বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে ২.২৪ একর সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির  গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। আজ শুক্রবার  (২৭ মার্চ) দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় কালির হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন। বন বিভাগ সুত্রে জানাযায়,দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেনে (৪৫) হোসেন অবৈধভাবে সংরক্ষিত বনের জমি দখল করে  গরুর ফার্ম ও রাইচ মিল করে নিজের দখলে রেখেছিলেন।  বন বিভাগের পক্ষ হতে তাদের বিরুদ্ধে  বন আইনে মামলা ও  একাধিকবার নোটিশ দেওয়ার পরও সাড়া না পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ সেখানে  অভিযান পরিচালনা করে।পরেউদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রকার  বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, আফতাবগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম,  ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা আল-আমিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই উদ্ধার অভিযান ও বনায়ন কার্যক্রম চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে