রাণীশংকৈলে মহানবী (সা.) নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৩:৩৫ পিএম
রাণীশংকৈলে মহানবী (সা.) নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিধান রায় (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে। পুলিশ জানায়, বিধান রায় তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে