গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ২৭ মার্চ, ২০২৬, ০৫:৩১ পিএম | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৫:৩১ পিএম
গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দু'টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী উপজেলার মেসার্স মানিক রতন ফিলিং স্টেশন ও মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার নামের ২টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযানে গিয়ে দেখতে পান পাম্পে তেল নেই স্টিকার ঝুলিয়ে রেখে তেল বিক্রি বন্ধ রেখেছে। পরে স্টোরেজ যাচাই করে ফিলিং স্টেশনটিতে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে নিশ্চিত হন।  ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও জাকির মুন্সী বলেন উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল, অকটেন মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে বিক্রি করছিলেন না । পণ্য বিক্রয় না করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া মজুদ থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে