বগুড়ার গাবতলী উপজেলা মহিষাবান পালপাড়ায় এক সন্তানের জননী সীমা রানী (১৮) মৃত্যু রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকায় গুঞ্জন চলছে , সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। শুক্রবাব (২৭ মার্চ) সকালে এঘটনাটি ঘটেছে।ডি নিহত সীমা রানী উক্ত পালপাড়া গ্রামের অর্জন পাশের স্ত্রী। সীমা রানীর ৮ মাসের ছেলে শিশু সন্তান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সুরুতহাল রিপোর্ট তৈরি পুর্বাক লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পর্যন্ত কোন মন্তব্য করা সম্ভব নয়।