আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আশাশুনি সরকারি কলেজ ঃ উপজেলা স্মৃতিসৌধ চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, দুপুর ১২.৩০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক শিরিন বাহার যুথী'র সঞ্চালনায় ও প্রভাষক জাকির হোসেন ভুট্টুর পরিকল্পনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক সজল কুমার আঢ্য, শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক ছহিল উদ্দিন, ইসলামী শিক্ষা বিভাগীয় প্রধান প্রভাষক রবিউল ইসলাম, কলেজ ছাত্রদল সভাপতি সুমন হোসেন, ইসলামী ছাত্রশিবির কলেজ শাখা সভাপতি অলিউল্লাহ প্রমুখ। তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যাণমলয় ঃ জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় এসেম্বলিতে জাতীয় পতাকায় সম্মান প্রদর্শন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সবশেষে আলোচনা সভার মাধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।