কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ১২:৪৮ এএম
কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৫টা ৫৫মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কচুয়া উপজেলা প্রশাসন পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, কচুয়া থানা পুলিশ, উপজেলা বিএনপি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকাল ৮টায় কচুয়া সরকারি  সি এস পাইলট  মডেল মাধ্যমিক বিদ্যালয়  মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে উপজেলার বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস,আনসর  ভিডিপি সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধাদের ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে একই ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস,স্বাধীনতা যুদ্ধে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের অবদান  এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশিফ হায়দার, কচুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম , জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সেক্রেটারি এস এম তৌহিদুল ইসলাম,  মুক্তিযোদ্ধা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, উপজেলা জামায়াত ইসলামের আমীর মাও: রফিকুল ইসলাম, বিভিন্ন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না  সহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে  বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।  এছাড়া মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে  কচুয়া উপজেলার কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজ,কচুয়া ডিগ্রি  কলেজ,বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়,কচুয়া নুরজাহানপুর মাদ্রাসা, ট্যাংরাখালি হোসেনিয়া আলিম মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে  বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে