বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল):
| আপডেট: ২৮ মার্চ, ২০২৬, ০১:০৫ এএম | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০১:০৫ এএম
বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

‎গাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে ফুলতলা থানা পুলিশের একটি বিশেষ টিম। আটককৃতরা হলেন খুলনার ফুলতলা থানার দামোদর কলোনি পাড়ার সেলিম শেখের ছেলে তরিকুল ইসলাম ওরফে সুমন (২৩) ও খানজাহান আলী থানার খুলনা সিটি গেট এলাকার নাজমুল আহসান চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফুলতলা থানার দামোদর ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া শ্মশান ঘাট এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে সুমন ও তানভীরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি বিদেশী দোঁনলা কাটা বন্দুক এবং নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ অস্ত্রের কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। উদ্ধারকৃত এই অস্ত্রগুলো বড় ধরনের কোনো নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের বিশেষ তদন্তের স্বার্থে আটককৃত আসামিদের সম্পর্কে বিস্তারিত এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে