খুলনা জেলার ফুলতলা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন বালিরঘাট এলাকা থেকে ফুলতলা থানা পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি সহ দুই জনকে গ্রেফতার করে। উপজেলার ফুলতলা থানা পুলিশের একটি চৌকস দল এস আই সফিউজ্জামান মোহনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন। এস আই সফিউজ্জামান জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালিরঘাট এলাকায় অস্ত্র বেচাকেনার একটি চক্র সেখানে অবস্থান করছে। তাৎক্ষনিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। আসামিরা হলেন তরিকুল ইসলাম সুমন শেখ (২৩) পিতা সেলিম শেখ, সাং দামোদর কলোনি পাড়া থানা ফুলতলা জেলা খুলনা। ও তানভীর চৌধুরী পিতা নাজমুল আহমেদ চৌধুরী (২৪) সাং- ফুলবাড়ীগেট, থানা খানজাহান আলী জেলা খুলনা। তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক দুইটি বিদেশি রিভলবার ৯ রাউন্ড গুলি উদ্ধার করে অস্ত্রসহ ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান তাদের বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণ চলছে মামলা প্রক্রিয়াধীন। আমাদের অভিজান অব্যাহত থাকবে। এলাকার সাধারণ জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।