সুজানগরে মিষ্টি আলু ফসলের মাঠ দিবস

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৩:২৯ পিএম
সুজানগরে মিষ্টি আলু ফসলের মাঠ দিবস

পাবনার সুজানগরের লক্ষ্ণীপুর মাঠে বারি জাতের মিষ্টি আলু চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশের চর এলাকায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রমাণিক। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রাফিউল ইসলাম ও উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ রাকিব হাসান। এতে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও রত্না খাতুন। বক্তারা চরাঞ্চলের জমিতে গমের পরিবর্তে মিষ্টি আলু আবাদের উপর গুরুত্বারোপ করেন। মাঠ দিবসে ৬০জন কৃষক-কৃষাণি অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে