সুজানগরে স্বাধীনতা দিবস উদযাপন

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৮ মার্চ, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৩:৩০ পিএম
সুজানগরে স্বাধীনতা দিবস উদযাপন

পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের পর পর সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর সকাল ৯টায় একই মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাকে দিবসটির সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত দিবসের সূচনা করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং সুজানগর থানার অফিসার ইচার্জ মোঃ ফইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর পর একই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় দিবসের আলোকে ডিসপ্লে প্রদর্শন করে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে