নীলফামারীতে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) :
| আপডেট: ২৮ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম
নীলফামারীতে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নীলফামারীর জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের মধ্যে কিশোরটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে