নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামি ধামইরহাট পৌরশাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাটের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক দর্শনীয় স্থান আলতাদিঘী জাতীয় উদ্যানে ২৮ মার্চ দিনব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডের জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. আতাউর রহমান। ধামইরহাট পৌর যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুরনবী, সহকারি সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী আবু সাঈদ সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌরশাখার সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ৩নম্বর ওয়ার্ড সভাপতি আবু বক্কর সিদ্দিক, ৫নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা বেলাল হোসেন, ৬নম্বর ওয়ার্ড সভাপতি আবু জাফর, ওলামা বিভাগের পৌর সভাপতি আবু রাইহান, পৌর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, বিপ্লব হোসেন, যুব বিভাহের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।