দৌলতখানে গাছ কেটে বাগান দখল করেছে প্রতিপক্ষ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :
| আপডেট: ২৮ মার্চ, ২০২৬, ০৬:৫২ পিএম | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৬:০৫ পিএম
দৌলতখানে  গাছ কেটে বাগান দখল করেছে প্রতিপক্ষ

ভোলার দৌলতখানে জমাজমির বিরোধকে কেন্দ্র করে ৮ শতাংশ  সাজানো বাগানের কলাগাছ, সুপারি গাছ, আম-কাঁঠাল ও নানাধরণের ফল ফলাদির গাছ কেটে ফেলেছে একই বাড়ির প্রতিপক্ষ সফিক গং।  ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার সময় উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিণ কলাকোপা  দালাল বাজার এলাকার  আকিমুদ্দিন বয়াতি বাড়ির মিলন ড্রাইভারের বাগানে। স্থানীয়রা জানায়, একই এলাকার দিলু দালালের ছেলে আবুল কালাম থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে মিলন ড্রাইভার। গত ১০ বছর ধরে সে ওই  বাগান ভোগ দখল করে আসছে। প্রতিপক্ষ মোঃ  সফিক গংরা জমি দখলের জন্য  দিনের বেলায় বাগানে প্রবেশ করে গাছ কেটে ফেলে। মিলন ড্রাইভার ঢাকা থাকেন। তার স্ত্রী বিবি আয়েশা আমার দেশকে বলেন, জমি কেনার পর থেকে বাগান করে ১০ বছর ধরে দখলে আছি। হঠাৎ আজ সফিকের স্ত্রী আসমা বেগম, জামাই জসিম ও ছেলে শিহান মিলে বাগানের কাজ কেটে ফেলে।  আমরা তদন্তপূর্বক গাছ কেটে ফেলার বিচার চাই। সফিক ড্রাইভারের স্ত্রী আসমা বেগম জমির মালিক দাবি করে বলেন, আমাদের জমিতে তারা বাগান করায় গাছ কেটে ফেলেছি।

আপনার জেলার সংবাদ পড়তে