গোমস্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৭:৪১ পিএম
গোমস্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় বাঙ্গাবাড়ি ইউনুস স্মরনী স্কুল অ্যান্ড কলেজ গেটে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়। বাঙ্গাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মেসবাহুল হক বুলেট। এতে বক্তব্য দেন- বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতের নেতা ডা.আব্দুল গনিসহ আব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজি, শিক্ষক লিটন, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, শিক্ষক রুহুল আমিন, বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেনসহ অন্যরা । বক্তারা বলেন এই এলাকায় মাদকের ছড়াছড়িতে পরিনত হয়েছে। হাত বাড়ালেই পাওয়া যাই সব ধরনের মাদক। যুব সমাজ আজ ধ্বংসের পথে। বিভিন্ন এলাকার লোকজন এসে মাদক সেবন করছে সঙ্গে মাদক ক্রয় করে নিয়ে যাচ্ছে। বক্তারা মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করতে অনুরোধ করেন। যদি না বন্ধ করেন তাহলে এলাকার জনগণ একত্রিত হয়ে মাদক নির্মূলে পদক্ষেপ নেওয়া হবে বলে তাদের সতর্ক করেন।


আপনার জেলার সংবাদ পড়তে