ভালুকা উপজেলার হবিরবাড়ী রেঞ্জের বিট অফিসার মোঃ মশফিকুর রহমান মানিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী । মানবন্ধনকারীদের অভিযোগ বিট কর্মকর্তা তাদেরকে নানা ভাবে হয়রানি করছে। তারই প্রতিবাদে সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মহাসড়কের হাজির বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ বিট অফিসার মো ঃমশফিকুর রহমান (মানিক) স্থানীয়দের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন ভারে হয়রানি করে থাকে। বন এলাকায় ছোটখাটো স্থাপনা নির্মাণ করলে টাকা দাবি করে টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়। তবে বিট কর্মকর্তা মোঃ মশফিকুর রহমান (মানিক) এসব অভিযোগ অস্বীকার করে জানান,তারা বনভুমি জবরদখল করে বাড়ী নির্মাণ করছিল । আমি বাধা দেয়া তারা আমার ওপর হামলা চালিয়ে আমার একটি পাঁ ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় বনবিভাগ বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দেয়া হয়েছে। সেই মামলা থেকে বাচতে তারা মানববন্ধন করছে। এরা সবাই বনের জমি দখলকারী। সরকার পরিবর্তনের পর যেই লোকটি আ,লীগ করেছে সেও এখন বিএনপি নেতা দাবী করে বনের জমি জবরদখল শুরু করছে। বনবিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই মানবন্ধণ ও সড়ক অবরোধের মত ঘটনা ঘটায়।