সেনবাগে

পরিবারের ব্যায় ভার নিয়ে চিন্তিত হয়ে যুবকের আত্মহত্যা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ পিএম
পরিবারের ব্যায় ভার নিয়ে চিন্তিত হয়ে যুবকের আত্মহত্যা

সেনবাগের আবদুল হান্নান প্রকাশ রুবেল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ২নং কেশাররপাড় ইউপির খাজুরিয়া পূর্ব ব্যাপারী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ । নিহত রুবেল উপজেলা ২নং কেশারপাড় ইউপির খাজুরিয়া ব্যাপারী পাড়া জোড়া পাড় এলাকার আবদুল লতিফের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুল হান্নান  রুবেল চট্টগ্রামের একটি প্রতিষ্টানে চাকুরী করতো, চাকুরীরত অবস্থায় তার মায়ের ক্যান্সার সনাক্ত হয়।সে তার মাকে ডাক্তার দেখাতে সহ বিভিন্ন হাসপাতালে দৌড়া দৌড়ি করতে গিয়ে কর্মস্থালে অনুপস্থিতি বেড়ে যায়। এতে কতৃপক্ষ তাকে চাকুরী থেকে অব্যাহতি দেয়। এতে সে পরিবারের ব্যায় ভার নিয়ে চিন্তিত হয়ে পড়ে । গত ৫দিন আগে সে চট্টগ্রাম থেকে স্ত্রী,সন্তানদের শশ্বর বাড়ি বরোইয়ার হাট এলাকায় রেখে নিজ বাড়ি সেনবাগের কেশারপাড় ইউপির খাজুরিয়াতে এসে বসবাস শুরু করে। একপর্যায়ে সে বুধবার দিবাগত বৃহস্পতিবার রাতের কোন এসময় গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গলায় ফাসি দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে সুরহাত রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়ায়ালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,এঘটনায় প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে