চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে আরও আরো ১ শিশুর মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৪:২৭ পিএম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে আরও আরো ১ শিশুর মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাহিয়া ইসলাম নামের এক বছরের শিশুটি মারা যায়। হাসপাতালের জরুরী বিভাগে এই তথ্য জানা গেছে। শিশুটি পিতা চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ মামুন মিয়াজি।শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।শিশু ওয়ার্ড থেকে শিশুটিকে ঢাকার রেফার করা হয়। দুপুরে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে মারাা যায়।পরে শিশু মাহিয়াকে নিয়ে তার পিতা মামুন মিয়াজী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ইসিজি সহ অন্যান্য পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালটির শিশু ওয়ার্ডে হামের লক্ষণসহ নিউমোনিয়া নিয়ে চিকিৎসাধীন রয়েছে অনেক শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ(তত্ত্বাবধায়ক ডা.একেএম মাহাবুর রহমান) জানিয়েছেন শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা যায়নি। তার হার্টে এবং শ্বাসকষ্ট ছিল। আগের চেয়ে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি কমেছে। যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় কিছুটা কম। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২০ দিনে (১৫ মার্চ থেকে ৪ এপ্রিল) ৯৮ শিশু সন্দেহজনক হাম রোগে মারা গেছে। আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৬। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামে প্রতিবছর কতজন আক্রান্ত হয়, তার হিসাব নিয়মিত করা হলেও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হয় না। দেশে হামে মৃত্যুর হার ছিল ১০ লাখে ১ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ।

আপনার জেলার সংবাদ পড়তে