চাঁদপুর শহরের তেলের পাম্প গুলোতে জেলা প্রশাসনের অভিযানে একটি তেলের পাম্প কে ডিজেল কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাম গুলিতে অভিযান পরিচালনা করা হয়, অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এ সময় তিনি শহরে মটখোলায় অবস্থিত ফয়সাল পাম্প হাউজ নামক একটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাপের চাইতে ডিজেল কম দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করেন।