সাহসী রাজনীতির পরিচিত মুখ, এবার চেয়ারম্যান দৌড়ে রাজন শিকদার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম
সাহসী রাজনীতির পরিচিত মুখ, এবার চেয়ারম্যান দৌড়ে রাজন শিকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ মো. রাজন শিকদার।

পারিবারিকভাবে তিনি বাবুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। রহমতপুর ইউনিয়নে তার বিস্তৃত সামাজিক যোগাযোগ ও প্রভাব রয়েছে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তিনি একজন সাহসী, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে আসার প্রসঙ্গে রাজন শিকদার বলেন, দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। সেখান থেকেই জনসেবার মানসিকতা নিয়ে আগামীতে রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছি। জনগণের পূর্ণ সমর্থন পেলে এবং দলীয় নীতিনির্ধারকরা আমার প্রতি আস্থা রাখলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

এ বিষয়ে রহমতপুর ইউনিয়নের বাসিন্দা ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, রাজন শিকদার একজন পরিশ্রমী ও আত্মবিশ্বাসী রাজনৈতিক নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় ঝুঁকি নিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলীয়ভাবেও তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাজন শিকদারের সম্পৃক্ততা রয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্কও দৃঢ়। তার সাংগঠনিক দক্ষতা, সাহসিকতা এবং তৃণমূলের আস্থার কারণে আসন্ন নির্বাচনে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

অনুকূল পরিবেশ থাকলে রহমতপুর ইউনিয়নে তার বিজয়ের সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে