ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তিকৃত ১৩০ জনের অধিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসা চত্বরে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। পরে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।এতে পুরো মাদ্রাসা চত্বরে আনন্দ, উচ্ছ্বাস ও ভালোবাসায় ভরে ওঠে।
উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ ফুলপুরী, মাওলানা হানজালা হামিদী, হাফেজ আব্দুল আল মামুন, মাস্টার শরিফুল ইসলাম, মাওলানা আলী আকবর,মাওলানা আসিফ মাহমুদসহ অভিভাবকবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সব ধরনের অধঃপতন ও বিরোধ সত্ত্বেও মাদরাসা শিক্ষা থেকে মুসলিম সমাজ যতটুকু উপকৃত হচ্ছে সেগুলোর বিবেচনায় মাদরাসার অস্তিত্ব অপরিহার্য। তাই সব মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হলো মাদরাসা শিক্ষার সাহায্য- সহযোগিতায় এগিয়ে আসা। সঙ্গে সঙ্গে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব জানার যথাসাধ্য চেষ্টাও চালিয়ে যেতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য, আদর্শ ও যুগোপযোগী আলেম হিসেবে গড়ে তোলা হবে- ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় ইত্তেফাক ও বেফাকের বিগত শিক্ষাবর্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের সারা বাংলাদেশে কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছে। যা আমাদের জন্য গৌরবের বিষয়।মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক এবং নতুন এবং পুরাতন শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।