চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৬ উদ্বোধন

ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য যা প্রয়োজন করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:০৬ পিএম
ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য যা প্রয়োজন করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রাকৃতিকভাবে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য যা প্রয়োজন তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে। তাই সরকার চায় বাংলাদেশে প্রতিবছর ২০ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন করবে। জাটকা নিধন না হলে চাঁদপুরে এ উৎপাদন করা সম্ভব। এ ক্ষেত্রে জেলে ভাইদেরসহ সকলের সহযোগিতা দরকার। জেলে ভাই, মৎস্য আড়তদার ও মানুষের কাছে জোড় হাত অনুরোধ নিষিদ্ধ সময়ে জাটকা নিধন,পরিবহন ও বিক্রয় থেকে বিরত থাকুন। 

মন্ত্রী আরো বলেন, জাটকা সংরক্ষণের জন্যে সরকার জেলে ভাইদের চালসহ বিভিন্ন রকম অনুদান দেয়ার ব্যবস্থা করেছে। সরকারের নিয়ম কানুন না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।তিনি বলেন,চাঁদপুর সদরে ইলিশের পরিচিতি এবং সুনাম সারা বিশ্বে আরো ছড়িয়ে পড়ে এজন্য ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তা সফল বাস্তবায়নে জেলেসহ সবার সহযোগিতা চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী। 

 অতিথিবৃন্দের মধ্যে আরো বক্তব্য চাঁদপুরের জেলা প্রশাসক  আহেমদ জিয়াউর রহমান,পুলিশ সুপার মো. রবিউল হাসান,  বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্টগার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান,

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার  মো. সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম. সলিম উল্যা সেলিম প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলে প্রতিনিধি চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী। 

বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নূরুন্নবী খন্দকার (জি), পিএসসি, বিএন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামসহ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অধিদপ্তরের পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, চাঁদপুরের প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা, ট্রেন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, 

সুধীজন,  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক জেলে ও মৎস্য সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জাটকা নিধনে কারেন্ট জালের প্রভাব গত ১০-১৫ বছরে খুব দ্রুত উত্থান হয়েছে। নেট ফ্যাক্টরিগুলির অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র নেট তৈরি করার জন্য। এর মধ্যে কিছু দুষ্টু লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে। যা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

মন্ত্রী আরো বলেন, নদী দূষণ এই দেশে অনেক ক্ষতি করছে। যে কোন অবস্থাতে নদীর দূষণ রোধে সরকার বদ্ধপরিকর। 

উল্লেখ্য,ইলিশ সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধিতে আজ ৭ এপ্রিল শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। সপ্তাহটি উপলক্ষে সংবাদ সম্মেলন, র‌্যালি, সভা-সেমিনারসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

 মৎস্য অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

আপনার জেলার সংবাদ পড়তে