কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৬:০৮ পিএম
কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নেত্রকোনার কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক, রংছাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান, এনসিপির সমন্বয়ক আবু কাওছার, কলমাকান্দা আল জামিয়াতুল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, 

কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শাহজাহান কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ ওবায়দুল হক পাঠানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে