গত বছরের ০৬ সেপ্টেম্বর সকাল অানুমানিক ৬ টার সময় র্যাব-১, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি টহল দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আল-আমিন বাজার এলাকায় মাদক সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেট কারে থাকা আসামিরা পালানোর চেষ্টা করে এবং কর্তব্যরত র্যাব সদস্যদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়| এক পর্যায়ে অন্যান্য আসামিরা আটক হলেও মিলন হোসেন কৌশলে পালিয়ে যায়| পরবর্তীতে আটককৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ০২টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়| এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মামলা নং- ০৪, তারিখ- ০৬/০৯/২০২৫ খ্রি., ধারা- ১৯অ/১৯(ঋ) অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়| এরই ধারাবাহিকতায় সোমবার ০৬ এপ্রিল রাতে র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬ এর সহযোগিতায় যশোর জেলার বাঘারপাড়া এলাকা থেকে বর্ণিত অস্ত্র মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মিলন হোসেন (৪০), পিতা- শওকত আলী, সাং- বেতালপাড়া, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর’কে গ্রেফতার করে| গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন|