বিশ্ব স্বাস্থ্য দিবসে (৭ এপ্রিল) সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৯:০১ পিএম
বিশ্ব স্বাস্থ্য দিবসে (৭ এপ্রিল) সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র (GK), গণ বিশ্ববিদ্যালয় (GB) এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ (GSVMC)-এর যৌথ উদ্যোগে সাভারস্থ PHA অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় এবং জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৯, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার এবং বিশেষ বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্নী। আলোচনার কেন্দ্রে ছিল "One Health" ধারণা — যেখানে মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা জুনোটিক রোগ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি জুম ও ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সফিকুজ্জামান সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে