শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম
শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

দিনাজপুরে বিকেলে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জেলার ১৩টি উপজেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার বিকালে শুরু হওয়া শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষিখাত।  এই প্রাকৃতিক দুর্যগে উপজেলার অন্তত ৭টি ইউনিয়নে বিভিন্ন মাঠের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা জানান, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আঘাতে ভুট্টা ক্ষেতের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে ফলনের আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে পেঁয়াজ ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বোরো ধান ও লিচুর বাগানেও শিলার আঘাতে ফল ও গাছের ক্ষতি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। ফুলবাড়ীর কৃষক আব্দুল লতিফ বলেন,“হঠাৎ ঝড় আর শিলা পড়লো, আমাদের ভুট্টা সব নষ্ট হয়ে গেছে। গাছ পড়ে গেছে, এখন কী করবো বুঝতে পারছি না।” এমন কথা বলেন অনেক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারের সহায়তা কামনা করেছেন। কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে