ঘাড়াঘাট কলেজের একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০২:০৯ পিএম
ঘাড়াঘাট কলেজের একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নবনির্মিত একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রমের সূচনা হয়। কলেজ সূত্রে জানা গেছে, নারী শিক্ষার প্রসারে কলেজের সক্ষমতা বাড়াতে এই বহুতল একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে। বুধবার প্রায় ২ হাজার ৩০০ বর্গফুট এলাকা জুড়ে এই বিশাল ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে ছাত্রীদের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে জানান কলেজের অধ্যক্ষ মুন্জুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল মান্নান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও শাহ আলম, এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, সুধী সমাজ

আপনার জেলার সংবাদ পড়তে