ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০২:৩৫ পিএম
ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আাদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)। মামলার বিবরণে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সাথে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র দ্য, বলছিড়া নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নুরজাহান বেগমের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় হাফিজুলের প্রবাসী ভাই কামরুজ্জামানের পুত্র আলামিন ফেরাতে গেলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামীদের দোষি সাব্যস্ত করে আদালতের বিজ্ঞ বিচারক অভিযুক্ত ওই ৫ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্দ্র, ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের  সশ্রম কারাদন্ড প্রদান করে এই এই রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত অন্য আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ বিচারক তাদেরকে খালাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে