কাহারোলে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ পিএম
কাহারোলে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গতকাল ৮ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৪ই এপ্রিল ২০২৬ বাংলা ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ইসতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন, মোঃ আতাউর রহমান বাবুল, আনোয়ার হোসেন মানিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ ও সাংবাদিকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে