ঢাকা কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ১৩০ লিঃ ডিজেল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ পিএম
ঢাকা কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ১৩০ লিঃ ডিজেল জব্দ

কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‌্যাব-১০, সদর কোম্পানীর সহযোগিতায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়| এ ঘটনায় জড়িত মোঃ রিপন মৃধা,কে প্রেট্রলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়| উক্ত জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে| প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন| জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে| সাধারণ জনগণকে এ ধরনের অনিয়ম সম্পর্কে সচেতন থাকার জন্যও আহ্বান করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে