ডিএমপি, ঢাকার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার ০৭ এপ্রিল ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন কমিশনার রোড এলাকায় ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা, সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মো: মিজানুর রহমান (৩৮), পিতা- মৃত বিল্লাল হোসেন, সাং- কনকসার, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।