মান্দায় নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ পিএম
মান্দায় নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা

নওগাঁর মান্দা উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার তোফাজ্জল হোসেন, ইউপি সচিব মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাসেম, সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন প্রমুখ। শেষে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উজ্জল ভবিষৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে