মেলান্দহে চিত্র শিল্পী হীরার স্মরণ সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ পিএম
মেলান্দহে চিত্র শিল্পী হীরার স্মরণ সভা

জামালপুরের মেলান্দহে প্রয়াত চিত্র শিল্পী প্রিন্সিপাল আব্দুর রউফ হীরার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা ৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় রিপোটার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। শিল্প-সাহিত্য-সংস্কৃতি ছাড়াও তিনি বহু গুণে গুণান্বিত হীরা গত ১ মার্চ তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিঙ্গেল বিডির সৌজন্যে স্মরণ সভায় সভাপতিত্ব করেন-রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা শাহ জামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বকুলতলা মানবিক সোসাইটির চেয়ারম্যান হেলাল উদ্দিন আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন, কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, ক্যামব্রিয়ান কলেজের সাবেক অধ্যাপক-চারুশিল্পী-কবি আবুল কাশেম আকাশ, প্রবীন সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, মিঙ্গেল বিডির নির্বাহী পরিচালক মোরশেদুল আলম, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক অলিউল্লাহ, মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক-প্রেসিডেন্টপ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউটার মোশারফ হোসেন, কালচারাল ইউনিটির সভাপতি বাউল শিল্পী বিপ্লব মন্ডল, সাধারণ সম্পাদক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী আমিনুল ইসলাম মিলিটারি, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের সহকারি শিক্ষক মোশারফ হোসাইন, চিত্র শিল্পী সরোয়ার জাহান রতন, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, গীতিকার ডা. হাবিবুর রহমান, শহিদ সমর থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ, আমারদেশ/এনবিপি’র সংবাদদাতা আবিদ মাহমুদ রহমতুল্লাহ, আদর্শ মানবতা ও সমাজগঠনে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক আ: আজিজ, হীরার ছেলে মুখতাদুল হক রিফাত, ভাতিজা মামুনুর রশিদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে