গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৩:০৩ পিএম
গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (১৭)'র লাঠির আঘাতে পিতা নজরুল ইসলাম লজু (৪৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পুর্ব উত্তর কোলাকোপা গ্রামে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় রাতে মাদকাসক্ত শিপন নেশার টাকার জন্য পিতা নজরুল ইসলাম লজু'র সাথে ঘরের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে শিপন লাঠি দিয়ে তার পিতার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। রাতেই নজরুল ইসলাম লজুকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলাম লজু ঐ এলাকার মোজাহার আলীর ছেলে বলে জানাগেছে। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে