ফরিদপুরের রাজু শেখ (৩৪) হত্যা মামলার আসামি স্বপ্ন গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ পিএম
ফরিদপুরের রাজু শেখ (৩৪) হত্যা মামলার আসামি স্বপ্ন গ্রেফতার করেছে র‌্যাব

গত ০২ মার্চ রাতে ফরিদপুরের কোতয়ালী থানাধীন গূহলক্ষীপুর এলাকার স্টেশন বাজারের মাংসের দোকানের সামনে আসামী স্বপ্ন(২০)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাজু শেখ (৩৪)’কে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঐদিন রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা নং- ১৫, তারিখ- ০৩/০৩/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ০৯ এপ্রলি দুপুরে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৩ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার খিলগাও থানাধীন তালতলা এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামী স্বপ্ন(২০), পিতা- ফারুক শেখ, সাং- লক্ষিপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে