আশাশুনিতে

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে কর্মসূচি পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩৫ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে কর্মসূচি পালন

আশাশুনিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপ "আমরা ঘন্টা বাজাই" একই সময় ঘন্টাধ্বনী বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে শিশুরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় একই সঙ্গে, একযোগে বাংলাদেশের শিশুরা এক মিনিট ধরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করে। “উই রিং দ্য বেল”নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুসহ শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ নীতি নির্ধারক মহলের কর্মকর্তাগণ শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢাল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসন আওয়াজ তুলে প্রতীকি এ কর্মসূচী পালন করে। এ বছর “উই রিং দ্য বেল”এর মূল বার্তা হল: “অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষাগত সহায়ক প্রযুক্তি।" যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন সকল শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচী পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারণ কর্তৃপক্ষের মনযোগ আকর্ষণ করে। আশাশুনি উপজেলার বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়, শবদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১ টা থেকে এগারটা এক মিনিট পর্যন্ত একযোগে ঘন্টাধনী বাজায় শিশুরা। এ কর্মসূচীতে বিশিষ্টজন ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মধ্যে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অন্যন্য কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, বিশিষ্টজন, শিক্ষার্থীরা ও আইডিয়াল সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সারাবিশ্বব্যাপি এই কার্যক্রমটি একইভাবে উদযাপন করেছে প্রতিবন্ধী ও সাধারণ স্কুলগামী শিক্ষার্থীরা। তারা তাদের স্কুলের আঙ্গিনায় একত্রিত হয়ে ১ মিনিটব্যাপি বেল ও ড্রাম বাজিয়ে অসাধারণভাবে কোলাহল তৈরী করে। এই কর্মসূচীর মাধ্যমে তারা প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে গমন প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য নীতি-নির্ধারক ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে। ক্যাম্পেইনটি নেদারল্যান্ডস্ ভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশনের একটি উদ্যোগ যা বাংলাদেশের কৌশলগত অংশীদার সেটার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) সারাদেশে পালন করেছে। বাংলাদশের প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান ও সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য লিলিয়ান ফাউন্ডেশন সিডিডিকে সহায়তা করছে এবং সিডিডির স্থানীয় অংশীদার সংগঠন আইডিয়াল এর মাধ্যমে সাতক্ষীরায় তা বাস্তবায়ন করা হচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে