আশাশুনিতে যুব স্পোর্টিং ক্লাবে খেলার সামগ্রী বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩৬ পিএম
আশাশুনিতে যুব স্পোর্টিং ক্লাবে খেলার সামগ্রী বিতরণ

আশাশুনিতে যুব স্পোটিং ক্লাবে খেলার সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে যুব স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী এনজিও ব্রেকিং দ্যা সাইলেনস আয়োজনে যুব স্পোটিং ক্লাবের সভাপতি নাভিদ নওরোজ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশাশুনি যুব স্পোটিং ক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম, বিটিএস উপজেলা কো-অর্ডিনেটর দীপ রজ্ঞন বিশ্বাস, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য বি এম আলাউদ্দিন, যুব স্পোটিং ক্লাবের সহ সভাপতি সোলেমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ, অর্থ সম্পাদক রাব্বি হাসান, প্রচার সম্পাদক লিমন উপস্থিত ছিলেন। ক্লাবকে ফুটবল, সেভলোন, সাবান, ভলিবল, বাক্স সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে