মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ পিএম
মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে  বিদায় ও নবীন বরণ

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রধান শিক্ষক এসএম আবু সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ ন ম মুরতাজা আলী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় মানে শেষ নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা। তিনি নবীন শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিজানুর রহমান মন্টু, কাদাকাটি ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কর সিদ্দিক ও নায়েবে আমীর হাফেজ নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরন্ময় কুমার মণ্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে