দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত মেলায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন আজকের এই বিজ্ঞান মেলা হোক তোমাদের আগামী দিনে নতুন নতুন উদ্ভাবনী জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা। তোমাদের বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনী দেখে আমাদেরকে অবাক করে দিয়েছে। তিনি আরও বলেন, তোমরা পিছন ফিরবে না। সামনে এগিয়ে যাবে। তোমাদেরকে বিজ্ঞান মনোষ্ক হতে হবে। তোমাদের আরও বড় কিছু অর্জনের পথে এগিয়ে যেতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা দেওয়া হবে। দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল সমাপনী দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিসেস নিসা, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দিঘলিয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী দেখে মোহিত হন। তিনি স্কুল কলেজের বিজ্ঞান ভিত্তিক কুইজ বিজয়ী ও অলিম্পিয়াড তাদের মেধাকে কাজে লাগিয়ে বিজ্ঞানের উদ্ভাবনের জন্য ক্রেস্ট প্রদান করেন। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ মেলায় দিঘলিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।